প্রতিকী ছবি
সারাদেশ

নরসিংদীতে পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে খোকা মিয়া নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৪ জন।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নরসিংদী সদর থেকে কুন্দারপাড়া যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই সবজি ব্যবসায়ী খোকা মিয়া মারা যান। আহত হয়েছেন আরও ৪ জন।

নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান ও মাইক্রোবাসটি আটক করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা