অপরাধ

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষন, আটক ৪ 

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে তালাকপ্রাপ্তা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় নিহত বেড়ে ১৭৪

শনিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে শুক্রবার রাতভর অজ্ঞাত স্থানে গণধর্ষিত হন ওই নারী।

আজ রোববার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।ধর্ষিতা নারী দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারিটিয়া গ্রামের বাসিন্দা।

আটককৃতরা হলো— বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রাজু মিস্ত্রী (৩০), মন্ডল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৫), ফুলুু মিয়ার ছেলে সেলিম (২৩) ও হেলিম মিয়া (২০)।

গৃহবধূর বরাত দিয়ে ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাখপতি জানান, ৯ মাস আগে বকশীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের কুহিল মিয়ার ছেলে সফি আলমের সাথে ওই নারীর ৩য় বিয়ে হয়। এরই মধ্যে কামালপুর গ্রামের রাজু মিস্ত্রির সাথে তার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। পরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় ৩ মাস আগে ওই নারীর তালাক হয়।

এদিকে পরকীয়া প্রেমিক রাজু তালাকপ্রাপ্ত ওই নারীকে মোবাইল ফোনের মাধ্যমে শুক্রবার ধানুয়া কামালপুর গ্রামে ডেকে নেয়। সেখানে যাওয়ার পরই রাজু ও তার সহযোগিরা ওই নারীকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এরপর শনিবার সন্ধ্যায় ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপার বকশীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ তরিকুল ইসলাম জানান, ধর্ষিতার বর্ণনা অনুযায়ী ৪ জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ ও আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা