সারাদেশ

ধর্ষণের শিকার তালাকপ্রাপ্তা বুদ্ধি প্রতিবন্ধী

জামালপুর প্রতিনিধি: ভিক্ষুক পরিবারের তালাকপ্রাপ্তা এক বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আড়ংহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ

ধর্ষনের অভিযোগে অভিযুক্ত প্রতিবেশী চাচা রেজাউল করিমের (২৫) নামে সদর থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। ধর্ষিতা ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতার চলছে পুলিশি অভিযান।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় সম্প্রতি তাঁকে তালাক দেন তাঁর স্বামী। তালাকের পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকেন। তাঁর পিতামাতা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। এক ভাই দিনমজুর। ঘটনার দিন (১৬ ডিসেম্বর) বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী নূরুল ইসলামের ছেলে রেজাউল করিম এসে গল্প শুরু করেন। প্রতিবেশী রেজাউল সম্পর্কে ওই নারীর চাচা। একপর্যায়ে ওই নারীকে তাদের শোবার কক্ষে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন রেজাউল।

ভিক্ষা শেষে বাবা-মা বাড়িতে এলে তাঁদের ঘটনাটি জানান ধর্ষণের শিকার ওই নারী। তাঁরা এলাকার মাতব্বরদের জানালে আপোষ-মীমাংসার নামে কালক্ষেপ করেন। অবশেষে বুধবার (২১ ডিসেম্বর) ধর্ষিতার ভাই পারভেজ (১৯) বাদী হয়ে জামালপুর থানায় মামলা করেন।

আরও পড়ুন: আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাজী শাহনেওয়াজ ইমন জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা