সারাদেশ

সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষক 

কামরুজ্জামান স্বাধীন প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। দাম ও চাহিদার উপর নির্ভর করে উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চালের ৪১ হাজার ৬০ জন কৃষক চলতি অর্থ বছরে সরিষা চাষে নতুন মাত্রায় যাত্রা শুরু করেছে।

আরও পড়ুন: ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ

স্থানীয়ভাবে তেলের চাহিদা পুরণসহ সরিষার শুকনো গাছগুলো জ্বালানির কাজে সহায়তা করবে বলে আশা করছেন প্রান্তিক পর্যায়ের কৃষক। ইতোমধ্যে কৃষকের স্বপ্ন বুননসহ হলুদ ফুলে সেজেছে সরিষা চাষের জমি এবং সে জমিতে মৌ মৌ গন্ধে চতুর্দিক ছড়িয়ে পড়ছে। পথচারিরা সে গন্ধে মুগ্ধ হচ্ছেন এবং মৌ মাছিরাও মধু সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পরছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, গত অর্থ বছরে ৬১০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিলো এবং কৃষক কিছুটা লাভবান হয়েছিলো। চলতি অর্থ বছরে ৭১০ হেক্টর জমি সরিষা চাষের জন্য নির্ধারাণ করা হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১.৮২ টন। মোট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২৯২.২০ টন। এখানে প্রদর্শনী রয়েছে ৮০ টি জমিতে। এ উপজেলাটি ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদী বেষ্টিত হওয়ায় প্রতি বছরই প্রান্তিক পর্যায়ের কৃষক কোনো কোনো ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সে দিকটি বিবেচনা করে কৃষি অধিদপ্তর সারা দেশের ন্যায় এই উপজেলার কৃষকদের প্রণোদনা স্বরুপ ৪১হাজার ৬০ জন কৃষককে বিনামূল্যে সার বীজ দিয়েছে। প্রতিজন কৃষকের জন্য ৩৩ শতক জমি নির্ধারণ করে উপশী জাতের বীজ ও সার দেয়া হয়েছে। এ অঞ্চলের কৃষক বরাবর বোরো ও আমন এই দুটি ধান চাষেই বেশি আগ্রহী কিন্তু সমসাময়িক সময়ে উৎপাদনের সাথে ব্যয়ভার বেড়ে যাওয়ায় নতুন নতুন উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন। বিগত বছরগুলোতে যে যৎ সামান্য সরিষা চাষ হতো তা ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদীর বুকের উপর জেগে ওঠা চরের উপর হতো। এ বছর সর্ব পর্যায়ের জমিতেই সরিষার চাষ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া নিয়ন্ত্রণে থাকলে সরিষার বাম্পার ফলন হবে এমনটাই আশা করছে এ অঞ্চলের কৃষক। উলিপুর পৌরসভার নারিকেল বাড়ী গ্রামের কৃষক হাছান আলী জানান, দীর্ঘ সময় বিদেশে ছিলাম, কয়েক বছর হলো দেশে অবস্থান করছি।

কৃষির সাথে আদিম পরিচয় থাকলে প্রাকৃতিক দুর্যোগের সাথে খাপ খাইয়ে উঠতে পারিনি। গত বোরো মৌসুমে ৪০ শতক জমিতে বোরো ধান চাষ করেছিলেন, কারেন্ট ভাইরাসের আক্রমনে ৩দিনের মধ্যেই পুরো জমির ধান গাছ পুড়ে গেছে এ কথাও জানালেন ওই কৃষক। সেই ক্ষতি পুষিয়ে নিতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা বেøাক সুপারভাইজার সাইদুর রহমান তাঁকে সরিষা চাষের পরামর্শ দেন সে পরামর্শ মোতাবেক সরিষা চাষ করেন। একই কথা জানান ওই গ্রামের কৃষক জালাল, শাহজাহান ও মজিবর।

চরাঞ্চল ও উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি ব্লক সুপারভাইজারের আওতায় ৭০-৮০ জন কৃষক সরিষা চাষ করেছেন। স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ের ফসল হওয়ায় কৃষিবীদগণ আশা করছেন, দিন দিন সরিষার উৎপাদন বাড়বে।

আরও পড়ুন: আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ

বেগমগঞ্জ ইউনিয়নের কৃষক আলতাফ, বজরা ইউনিয়নের কৃষক নুরনবী, গুনাইগাছ ইউনিয়নের কৃষক ভবেষ জানালেন, দাম ভালো পাওয়ার আশায় বাংলাদেশ সরকারের দেয়া প্রণোদনায় সরিষা চাষ করেছি। নিজেদের তেল ও জ্বালানি চাহিদা পুরণ করে রপ্তানির স্বপ্নও দেখছেন।

ইতোমধ্যে কোনো কোনো সরিষার গাছে, দানা আসতে শুরু করেছে। তারা আরো জানান, বিঘা প্রতি ৫-৬ মন সরিষা উৎপাদন হবে বলে আশা করছেন। কুয়াশা বা প্রাকৃতিক দুর্যোগের কারনে সরিষার ক্ষতি হতে পারে কি না এই বিষয়ে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা সাহেবের আলগার বেøাক সুপারভাইজার সাহেদুর রহমান জানান, ৮০-৯০ দিনের প্রজেক্ট সরিষা চাষ। যে পরিমান কুয়াশা পরেছে তাতে গাছ, ফুল ও ফলের তেমন ক্ষতি করতে পারবে না, এটিই সরিষা চাষের জন্য উত্তম সময়।

আরও পড়ুন: মুক্তিপণেই বাড়ি ফিরলেন সেই ৮ জন

তবে দীর্ঘ সময় কুয়াশা চলতে থাকলে কিছুটা ক্ষতি হতে পারে সে বিষয়ে কৃষকের দাড়ে দাড়ে গিয়ে সুপরামর্শ দেয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, দুটি বিষয়কে কেন্দ্র করে এই অঞ্চলের কৃষকদের সরিষা চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। স্থানীয়ভাবে তেলের চাহিদা পুরণসহ ব্যয়ভার কমানো এবং নিরাপদ তেল খেয়ে স্বাস্থ্য সম্মত থাকা। তিনি আরো জানান, কৃষককে আধুনিকভাবে সকল প্রকার চাষাবাদ করার জন্য সব সময় পরামর্শ দেয়া হচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, ক্ষমতার ৪ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্বা...

সিরাজদীখানে নিখোঁজের ৫০ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, ৪ জন আটক 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের প্রায় ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃ...

নোয়াখালীতে তৃতীয় দফায় পেছালো শিশু আসমা হত্যা মামলার রায়

তৃতীয় দফায় পেছালো নোয়াখালীর চাটখিলের বহুল আলোচিত ৫ বছরের শিশু আসমা আক্তার ধর্...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

অ্যাজমা থাকলে এড়িয়ে চলুন এই খাবারগুলো

অ্যাজমা বা হাঁপানি একটি দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ। এটি পুরোপুরি খাদ্যনির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা