সারাদেশ

বোয়ালমারীতে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে পূবালী ব্যাংক লিমিটেডের ৪৯২ তম শাখার উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্টেশন রোডস্থ জামান টাওয়ারে অবস্থিত ব্যাংকটির বোয়ালমারী শাখায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বোয়ালমারী শাখার ব্যবস্থাপক দেবাশীষ বোসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের ফরিদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ সাহা প্রমুখ।

আরও পড়ুন: ইউক্রেন কখনও একা হবে না, সঙ্গে আছি

প্রধান অতিথির বক্তব্যে উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন বলেন, গ্রাহকেরা হচ্ছেন ব্যাংকের প্রাণ। গ্রাহকদের আমাদের সেবা দেয়া ছাড়া আর কোন কাজ নেই। পূবালী ব্যাংক লিমিটেড সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ। ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে বোয়ালমারী শাখাটি উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক দেবাশীষ বোস আশা প্রকাশ করে তার বক্তব্যে বলেন, বোয়ালমারী শাখা অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।

আরও পড়ুন: মুক্তিপণেই বাড়ি ফিরলেন সেই ৮ জন

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীগণ, গণমাধ্যম কর্মী এবং পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

ঝালকাঠির নতুন পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নেইমার যুগের ইতি? ব্রাজিলের তারকাদের শেষ বিশ্বকাপের ইঙ্গিত

বিশ্বকাপে আবারও হতাশার গল্প লিখল ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারের পর দ...

১০ জনের ইংল্যান্ডের দাপট, মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টারে থ্রি লায়ন্স

নাটকীয় ঘটনায় ভরা এক ম্যাচে ১০ জনের দল নিয়েও দারুণ লড়াই করে মেক্সিকোকে ৩-২...

সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডবে বিপর্যস্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল

প্রচণ্ড গতির বাতাস, অতি ভারী বৃষ্টি এবং বিশাল ঢেউ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা