মাদক সেবনে বাঁধা, বৌদ্ধ বিহার-বাড়িঘরে হামলা (ছবি : সংগৃহিত)
সারাদেশ
মাদক সেবনে বাঁধা

চেন্দামেজু বৌদ্ধ বিহার-বাড়িঘরে হামলা

নিজস্ব প্রতিবেদক : মাদক সেবনে বাঁধা দেওয়ায় শহরের ক্যাংপাড়ার চেন্দামেজু বৌদ্ধ বিহার ও আশপাশের বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় শিশুসহ ৩ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

আরও পড়ুন : ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বৌদ্ধ বিহার এলাকায় দিনরাত সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং ও বখাটের আড্ডা, মাদক সেবন এবং মাদক বেচাকেনার নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে। এ নিয়ে খুনোখুনির ঘটনাও ঘটেছে। এতে উদ্বিগ্ন এলাকার মানুষ।

বুধবার বিকালে সর্বশষ বিহার এলাকায় আয়াতুল্লাহ নামে এক কিশোরকে মাদক সেবনে বাঁধা দেয় উম্যো থেন রাখাইন। এতে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেয় ওই মাদকসেবি।

আরও পড়ুন : নোয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার

পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় হামলাকারীকে ধরে জরুরি পরিষেবা ৯৯৯ কল দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

এ ঘটনার জেরে আয়াতুল্লার সঙ্গী সম্পদ, ফাহিম, জয়াসহ ২০—৩০ জন যুবক চেন্দামেজু বৌদ্ধ বিহারের গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।

এসময় তাঁরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে চেন্দামেজু বৌদ্ধ বিহার ও আশপাশের বাড়িঘরে হামলা—ভাংচুর চালায়। এসময় বিহারে অবস্থান করা ক্য চিন হ্লা নামের এক বয়োবৃদ্ধকে বেধড়ক মারধর করা হয়।

আরও পড়ুন : গৌরীপুরে ৫ মাদকসেবীর কারাদণ্ড

পরে খবর পেয়ে সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তাৎক্ষণিক হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হয়।

এদিকে এই হামলার ঘটনায় রাখাইন সম্প্রদায়ের মানুষের মাঝে আতংক বিরাজ করছে। এখনো তারা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছে। তাদের দাবি বৌদ্ধ বিহার ও বাড়িঘরে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা