পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ (ছবি : সংগৃহিত)
সারাদেশ

পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

জেলা প্রতিনিধি, পাবনা : পাবনার সাঁথিয়া ও সুজানগরে পৃথক সড়ক দুর্ঘটনায় বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে নিহত ২

বুধবার (২১ ডিসেম্বর) দুপরের দিকে সুজানগর পৌরসভার চরভবানীপুরে এ ঘটনা ঘটে। অপরটি বিকেল সাড়ে ৪টার দিকে সাঁথিয়া-ঢাকা মহাসড়কের শোলাবাড়ীয়া মোড়ে ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজানগর পৌরসভাধীন চরভবানীপুর এলাকার মো.আনিছুর রহমান শেখের ছেলে মো.মোস্তাকিম শেখ (৩), সা্ঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের চর পাড়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে মন্টু শেখ(৫৫)।

সুজানগরে নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বলেন, দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে বাড়ীতে ফিরছিলেন শিশু মোস্তাকিম। এ সময় পদ্মার চর থেকে বালুবোঝাই ট্রাক সুজানগর পৌর শহরে যাওয়ার পথে শিশুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন : চেন্দামেজু বৌদ্ধ বিহার-বাড়িঘরে হামলা

চরভবানীপুর এলাকার বাসিন্দা মো.মোফা খাঁ ওই গাড়িটির মালিক সেটির চালক স্থানীয় আনছার মোল্লার ছেলে বাপ্পী বলে জানা যায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সুজানগরের পদ্মা নদী থেকে রাতদিন অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চললেও প্রশাসন নিরব ভূমিকা পালন করে আসছে। এসব বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। কোন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রভাবশালী হওয়ায় নিহতদের পরিবার ঘাতক ট্রাকচালকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।

আরও পড়ুন : ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে সাঁথিয়ায় বিকাল সাড়ে ৪টার দিকে সাঁথিয়া-ঢাকা মহাসড়কে শোলাবাড়ীয়া মোড় থেকে মহাসড়কে উঠার সময় হোন্ডাআরোহী মন্টু শেখকে পাবনা থেকে ঢাকার যাওয়া সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িয়ে নিয়ে আসে।

আরও পড়ুন : গৌরীপুরে ৫ মাদকসেবীর কারাদণ্ড

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসছিল।পরে পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা