অপরাধ

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে কোপাল নববধূ!

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে সদ্য বিবাহিত স্ত্রী তার স্বামীকে দা দিয়ে মাথায় উপর্যুপরি কুপিয়ে আহত করেছে। সোমবার রাতে পৌর এলাকার রামগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আবু হানিফ চর রায়পুর পূর্ব পাড়া নিবাসী মো. সোহরাব আলীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার মো. হানিফের সঙ্গে কোবদাসপাড়া মানিক হোসেনের মেয়ে তাহমিনার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের তিন দিনের মাথায় সোমবার রাতে নববধূ তাহমিনা পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। পরে হাত পা বেঁধে বটি দা দিয়ে তাকে কুপিয়ে আহত করে। তার মাথায় একাধিক কোপের দাগ রয়েছে, কেটে নেওয়া হয়েছে তার হাতের আঙুল। পরে পরিবারের লোকজন টের পেয়ে হানিফকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ নববধূ তাহমিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কী কারণে এ ঘটনা তা জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছে তাহমিনার পূর্ববর্তী প্রেমের কারণে এ ঘটনা ঘটাতে পারে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা