অপরাধ

টাঙ্গাইলে কলেজ ছাত্রী‌কে তুলে নিয়ে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুরে কলেজ ছাত্রী‌কে তুলে নি‌য়ে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গে‌ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জানা গেছে ওই ছাত্রী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কলেজ ছাত্রীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

ভুক্ত‌ভো‌গি ওই ছাত্রী জানায়, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দি‌কে উপজেলার নুটুরচর এলাকার স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে মির্জাপুর ইউনিয়নের পূর্বমোহনপুর ও নুটুর চর এলাকার একটি ব্রিজের কাছে পৌঁছালে পার্শ্ববর্তী কাগুজী আটা গ্রামের সাইফুল, এনামুল, খালেদ, জালাল ও আলতাফ তার পথরোধ করে। তাকে জোরপূর্বক তুলে নি‌য়ে চরের ভিতরে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায়। পরে রাতভর তা‌কে পালাক্রমে ধর্ষণ করে ভোরে নদীর পাড়ে ফেলে রেখে যায়।

অসুস্থ অবস্থায় ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারকে জানালে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গি‌য়ে ভর্তি করে। এ ঘটনায় ধর্ষক‌দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক‌রেছে কলেজ ছাত্রী।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হো‌সেন জানান, দলবেঁধে ধর্ষণের ঘটনা সম্পর্কে জেনেছি। ত‌বে থানায় কেউ এখনো থানায় অভিযোগ ক‌রে‌নি। তারপরও আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

বরবাদের পর আসছে শাকিবের ‘নিঃস্ব’

ঢালিউডে অভূতপূর্ব সাফল্য‘বরবাদ’ সিনেমার। এবার নতুন কাজ নিয়ে প্রেক...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

ভারতে নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা