অপরাধ

ডিএমপির মাদক বিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬০

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চলমান মাদকবিরোধী অভিযানে মাদকসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার(২০ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিএমপির মাদক বিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়।

তারা প্রত্যেকে মাদকবিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯৫ গ্রাম ৪১ পুরিয়া হেরোইন ও ২ কেজি ৯৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা