অপরাধ

স্বামীর কাছে যাওয়ার পথে অপহরণ, আটকে রেখে ৫ দিন ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার গৌরনদী উপজেলার এক গৃহবধূকে অপহরণ করে পাঁচদিন ধরে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) রাতে গৌরনদী থানায় মামলা দায়ের করেন ধর্ষিত নারীর মা। মামলায় পার্শ্ববর্তী আগৈলঝাড়া থানার বাসিন্দা নাসিরউদ্দিন ও তার সহযোগীকে আসামী করা হয়েছে।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান জানিয়েছেন, উপজেলার পূর্ব বাকাই গ্রামের গৃহবধূ ১১ অক্টোবর বাবার বাড়ি থেকে সকালে স্বামীর কাছে ঢাকায় যাওয়ার জন্য রওনা দেন। পথিমধ্যে বাকাই বাজারের কাছে পৌঁছলে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের এমদাদ হাওলাদারের পুত্র নাসির উদ্দিন হাওলাদারসহ অজ্ঞাত ৩/৪ জনে মোটরসাইকেল যোগে তাকে অপহরণ করে। পরবর্তীতে ঢাকার মিরপুর-১৪ তে নাসিরের নিকতম আত্মীয়ের ভাড়া বাসায় নিয়ে ৫দিন আটকে রেখে ধর্ষণ করে। ১৬ অক্টোবর রাতে নির্যাতিতা কৌশলে পালিয়ে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় রদবদল

প্রধানমন্ত্রী কোনো উপদেষ্টার পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে প্রয়োজন অনুযায়ী দপ...

রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ বিদায়ি নৌপ্রধানের  

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রা...

এক হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক: স্বস্তি, নাকি নতুন ঝুঁকি?

বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।...

বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত...

বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প

‘জীবনেও সাথী, মরণেও সাথী’ এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের বোয়ালমারীত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা