মাদরাসার  চার শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার
অপরাধ

মাদরাসার  চার শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাটে :

জয়পুরহাট সদর উপজেলায় চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মুজাহিদপুর নুরানী মাদরাসার শিক্ষক আব্দুর রশিদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাতে মামলা দায়েরের পর মুজাহিদপুর এলাকায় অভিযুক্ত শিক্ষককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, প্রতিদিনের মতো রোববার ওই চার শিশু কুরাআন শিক্ষার জন্য নুরানী মাদরাসায় যায়। মাদরাসা ছুটি শেষে ওই চার শিশুকে ফুঁসলিয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ।

এ সময় শিশুরা ভয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যান রশিদ। পরে চার শিশুর অভিভাবকদের পক্ষে একজন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ আব্দুর রশিদকে গ্রেফতার করে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা