পঞ্চম শ্রেণির ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ
অপরাধ

পঞ্চম শ্রেণির ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : মাদ্রাসায় ভর্তির কথা বলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে আড়াই মাস গোপন কক্ষে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আসাদুজ্জামান (৩৫) নামে ওই শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-১ সদস্যরা। সে খুলনা জেলার কসবা উপজেলার উত্তর বেতকাশি গ্রামের মোবারক আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গাজীপুরের দক্ষিণ সালনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ধর্ষিতার বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারকে ফুসলিয়ে গত ২ আগস্ট মেয়েটিকে গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকা থেকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়ায় নিয়ে আসে ওই শিক্ষক। পরে ধলাদিয়া মাদ্রাসায় ভর্তি না করে ওই এলাকার একটি গোপন কক্ষে আটক রেখে আড়াই মাস ধরে জোরপূর্বক ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করে আসছিল সে।

ভিকটিমের বাবা বিভিন্ন সময় ওই শিক্ষকের মোবাইল ফোনে তার মেয়ের খোঁজ-খবর জানতে চাইলে সে জানায়, মেয়ে ভালো আছে এবং লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত। আড়াই মাস চলে যাওয়ার পরও মেয়ে বাড়িতে না আসায় বাবার সন্দেহ হয়। মেয়েকে দেখার জন্য ধলাদিয়া মহিলা মাদ্রাসায় গিয়ে তিনি জানতে পারেন ওই মাদ্রাসায় তার মেয়েকে ভর্তি করা হয়নি।

তিনি জানতে পারেন, ওই শিক্ষক তার মেয়েকে ধলাদিয়া এলাকায় একটি গোপন কক্ষে আটক করে জীবননাশের হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছে। পরে বাবা মেয়েকে উদ্ধারের জন্য র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করে সহযোগিতা চান।

এরপর র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে গাজীপুরের দক্ষিণ সালনা এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীপুর উপজেলার ধলাদিয়ার একটি তালাবদ্ধ গোপন ঘর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি ধলাদিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক এবং তার স্ত্রী ও দুটি ছেলে রয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

সান নিউজ/পিডিকে/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা