অপরাধ

পাবনায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করলো অষ্টম শ্রেণির ছাত্র

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অষ্টম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে।

রোববার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটঘরিয়া উপজেলার দেবোত্তর গ্রামের মৃত মান্নানের নবম শ্রেণি পড়ুয়া কন্যার (১৬) সাথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিয়াগারফা গ্রামের শফিকুল ইসলামের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদের (১৫) মোবাইলে প্রেমের সর্ম্পক হয়।

রোববার তানভীর ওই কিশোরীর বোনের বাচ্চাকে দেখতে প্রেমিকার বাড়িতে আসে। রাত হয়ে যাওয়ায় ওই বাড়িতেই থেকে যায় তানভীর। রাত নয়টার দিকে প্রেমিকা জরুরী প্রয়োজনে তানভীরের শয়নকক্ষে যায়। এরপরে নানা প্রলোভনে জোরপূর্বক তানভীর প্রেমিকাকে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে তানভীরকে বাড়ির লোকজন ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, দুজনে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর (৯/১) ধারায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক তানভীরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানান ওসি।
সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা