অপরাধ

ভাগনিকে ১৩ দিন ধরে ধর্ষণ করলো খালু

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে ভাগনিকে ১৩ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করেছে আপন খালু কামরুল ইসলাম (৪০)। অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রস্তুমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানিয়েছে, ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের রস্তুমপুর গ্রামে ওই কিশোরীর বাড়ি। সে পাশের গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার আপন খালু কামরুল ইসলাম গত দুই বছর আগে তাকে প্রথমবার ধর্ষণ করে। ওই সময়ে কামরুল কৌশলে ধর্ষণের সেই ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ওই ভিডিওর ভয় দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করে।

সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর ওই কিশোরীকে কৌশলে অপরহরণ করে পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নতুন বাজার এলাকায় একটি বাসায় আটকে রাখে। সেখানে টানা ১৩ দিন তাকে ধর্ষণ করে।

এদিকে মেয়ের অভিভাবকরা খোঁজ করে এক পর্যায়ে গত বুধবার রাতে রায়পুর উপজেলার নতুন বাজার এলাকা থেকে কামরুল ইসলামকে আটক করে এবং সেখান থেকে কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে রাতেই ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা