সাভার-আশুলিয়ায় ৪ শিশু ধর্ষণে গ্রেপ্তার ২
অপরাধ

সাভার-আশুলিয়ায় ৪ শিশু ধর্ষণে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে ৪ শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে আশুলিয়ার ৩ শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন শেখ (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৬ অক্টোবর আশুলিয়ার উত্তর উত্তর মোল্লা পাড়া এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার সাহা।

গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ধর্ষক হেলাল উদ্দিন শেখ ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ছয়ানী রসুলপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। বর্তমানে আশুলিয়ার তৈয়বপুরে বসবাস করে আসছেন তিনি।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ৯ বছরের দুই জমজ সন্তান নিয়ে ওই এলাকায় বসবাস করে আসছিলেন পোশাক শ্রমিক বাবা-মা। তারা কাজে গেলে সুযোগ বুঝে বাড়িওয়ালা হেলাল উদ্দিন মজাদার খাবার কিনে দেয়ার কথা বলে জমজ দুই বোনসহ পার্শ্ববর্তী আরও এক শিশুকে তার ঘরে ডেকে নেয়। বাবা-মা কাজ থেকে বাসায় ফিরে এলে যমজ শিশুদুটি কান্নাকাটি শুরু করে ও ধর্ষণের ঘটনা খুলে বলে। পরে বাড়িওয়ালা হেলাল উদ্দিন বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাও করে স্থানীয়ভাবে।

এ ঘটনার দুই দিন অতিবাহিত হলে বিষয়টি জানতে পেরে কোনা এক সচেতন এলাকাবাসী ৯৯৯-এ ফোন করে ঘটনা খুলে বলে। পরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার জানান, গত ৬ অক্টোবর এই ধর্ষণের ঘটনা ঘটে। তবে স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে ৯৯৯-এ কল পাওয়া মাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে।

অন্যদিকে সাভারে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই চার শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা