ময়মনসিংহে চিপসের প্রলোভনে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১
অপরাধ

ময়মনসিংহে চিপসের প্রলোভনে সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় চিপসের প্রলোভন দেখিয়ে সাড়ে তিন বছর বয়সের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর উপজেলার রামপুর ইউনিয়নের চাড়িয়া গ্রামের হাসিম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪-এর সিনিয়র এসএসপি জুনাইদ আফ্রাদ।

র‌্যাব জানায়, রোববার বিকেলে ওই শিশু খেলাধুলা করার সময় পাশের বাড়ির জাহাঙ্গীর চিপসের প্রলোভনে তার ঘরে নিয়ে ধর্ষণ করে

শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরলে তার মা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর মায়ের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীরের নাম বলে ওই শিশু।

এ অবস্থায় সন্ধ্যা গড়িয়ে রাত হলে শিশুটি যন্ত্রণায় কান্নাকাটি ও চিৎকার শুরু করে। পরে রাতেই স্থানীয় চিকিৎসক বাড়িতে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পরদিন সোমবার সকালে জাহাঙ্গীরের বাবা হাসিম উদ্দিনকে বিষয়টি জানালে গুরুত্ব না দিয়ে উল্টো ধর্ষণের শিকার শিশুটির পরিবারকে হুমকি দেন। ওই দিন রাতে জাহাঙ্গীরকে আসামি করে তারাকান্দা থানায় মামলা করা হয়।

মঙ্গলবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

র‌্যাব-১৪-এর সিনিয়র এসএসপি জুনাইদ আফ্রাদ বলেন, গ্রেফতারকৃত জাহাঙ্গীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। জাহাঙ্গীরকে তারাকান্দায় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা