সিলেটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
অপরাধ

সিলেটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছেন বড় ভাই। বুধবার দিবাগত রাত ৩টার দিকে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বড় ভাইয়ের নাম কামরুল হোসেন (২৪)। তিনি কোনাগ্রামের চান্দ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে নিজ বাড়িতে কামরুলের ছোট ভাই তানভীরের (১৭) মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানভীর দা দিয়ে কোপ দিলে কামরুল ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল তৈরি করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই তানভীর পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সান নিউজ/এক/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা