অপরাধ

বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে চার শিশু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় খেলার কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (০৬ অক্টোবর) দিবাগত রাতে শিশুটির বাবা বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক ৪ শিশুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বুধবার (৭ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। যাদের বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে হবে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামে এ ঘটনা ঘটে।

খেলাধূলার কথা বলে গত রোববার বিকালে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে শিশুটিকে অপর চার শিশু ধর্ষন করে বলে দাবি পরিবারের।

সোমবার রাত থেকে শিশুটি অসুস্থ হলে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।

শিশুটির অবস্থা ও তার সাথে কথা বলে ধর্ষণের সন্দেহ হলে মেডিকেল পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসরাত জেরিন জুঁই।

বিষয়টি পুরো শিশুদের নিয়ে, তাই অভিযোগ প্রাপ্তির পর থেকে এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর প্রচলিত আইনেই যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা