অপরাধ

রাজধানীর হাতিরঝিলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাত-পা বাঁধা, বেডশীট-মশারি ও পলিথিন দিয়ে মোড়ানো ছিলো ওই যুবকের লাশ।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মহানগর প্রজেক্ট চেক পোস্ট ও উলনের মধ্যবর্তী হাতিরঝিল লেক থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

নিহত ওই যুবকের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট ও লাল হাফ গেঞ্জি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ বলেন, এটি পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা