অপরাধ

নববধুকে আটকে রেখে রাতভর ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটে এক নববধূকে (১৭) রাতভর আটকে রেখে ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। পাঁচ জনকে এ মামলার আসামি করে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কাজীরহাট থানায় মামলা দায়ের করেন।বুধবার (১৪ অক্টোবর) কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই গৃহবধূকে একই এলাকার নাজমুল, বাবু ও রাজিব গত রোববার (১১ অক্টোবর) রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে আটকে রাখেন। ওই রাতে তাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরদিন সোমবার (১২ অক্টোবর) সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পরান ভূঁইয়ার উপস্থিতিতে ওই গৃহবধূকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনার পরপরই ওই গৃহবধূ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়। কিন্ত গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১২ অক্টোবর সন্ধ্যায় তাকে পাশ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপরই বিষয়টি জানাজানি হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা