অপরাধ

হাজারীবাগে বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীর হাজারীবাগ থানার বউবাজার এলাকায় একটি বাসা থেকে সীমা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, স্বামী কর্তৃক ওই নারীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে হাজারীবাগ থানার এসআই সাইফুল ইসলাম সান নিউজকে জানান, শনিবার (১৭ অক্টোবর) রাতের কোন একসময় হাজারীবাগের রানা বেকারি গলির ৫৩/৩ এর নম্বর বাড়ির দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার নাক দিয়ে রক্ত বের হবার দাগ ও মুখে লালা দেখা গেছে। সীমার বুক-পেটে ও পিঠে চামড়ায় ছোপ ছোপ রক্ত জমাট বাধা, দুই হাতের আঙুলে ও নখে আঘাতের চিহৃ দেখা গেছে।

এসআই সাইফুল ও স্থানীয় সুত্র জানায়, স্বামী এক ছেলে ও দুই মেয়ে নিয়ে ১৫ দিন আগে ওই বাসা ভাড়া নেন ওই নারী। তার স্বামী একজন রিকশাচালক। ঘটনার পর থেকে স্বামী ও সন্তান কাউকেই ওই বাসায় পাওয়া যায়নি। বাসায় কোনো মালামালও পাওয়া যায়নি। তার স্বামীর নাম বাশিউর রহমান বলে জানতে পেরেছি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীর স্বামী তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সন্তানদের নিয়ে পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওই এসআই।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা