অপরাধ

জামায়াত নেতা আজহারুলের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : মহানগর দায়রা জজ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন। সোমবার (১৯ অক্টোবর) রমনা থানার নাশকতার মামলার এ অভিযোগপত্রটি গ্রহণ করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ।

একই সঙ্গে আদালত এ মামলায় অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ সময় পুলিশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এ টি এম আজহারুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। এ সময় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।’ ‌

মামলাটিতে মোট ১৫০ জন আসামি। তাদের মধ্যে ১৪ জন পলাতক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা আজহারুল ইসলামসহ অন্যদের বিরুদ্ধে ২০১১ সালের সেপ্টেম্বরে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে রমনা থানায় মামলাটি দায়ের করে পুলিশ। এরপর তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। জামায়াত নেতা আজহারুল ইসলামকে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে আরেকটি মামলায় মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা