সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে যানজট নিরসনে তৎপর ট্রাফিক পুলিশ 

লক্ষ্মীপুর প্রতিনিধি: রমজানের প্রথম দিন থেকেই সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিয়ন্ত্রণে জোরদার তৎপরতা করেছে লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ। এ সময়ে সড়কে ট্রাফিক বিভাগের নিয়মিত সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে।

আরও পড়ুুন: ৫ হাজার পরিবারকে খাদ্য-কাপড় বিতরণ

লক্ষ্মীপুর সদর উপজেলার শহরের উত্তর তেমুহনী, চক বাজার ও দক্ষিণ তেমুহনী এলাকায় জনসাধারণের অতিরিক্ত চাপের কারণে এলাকাটিতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কে রাস্তা সংস্কার ও খোঁড়াখুঁড়ির কাজ চলমান থাকায় ট্রাফিক পুলিশ সার্বক্ষনিক কাজ করলেও যানজট পুরোপুরি কাটিয়ে উঠা সম্ভব হয়নি। চক বাজার এলাকায় রাস্তায় হকারদের কারণে যানজট তৈরি হয়।

আরও পড়ুুন: ৫ হাজার পরিবারকে খাদ্য-কাপড় বিতরণ

ট্রাফিক পুলিশের এ টি.এস.আই মোঃ সাইফুদ্দিন হাওলাদারসহ ট্রাফিক পুলিশে কর্মরত সদস্যরা হকার উচ্ছেদ করে বিভিন্ন পয়েন্টে গাছ রোপণ করে চকবাজারের রাস্তায় সৌন্দর্য বৃদ্ধি এবং সিগন্যাল দিয়ে হকারদের সরিয়ে দেই। ট্রাফিকের একার পক্ষে এই যানজট নিরসন প্রায় অসম্ভব এজন্য লক্ষ্মীপুর পৌর মেয়রের কাছে কমিউনিটি পুলিশ চেয়ে সহযোগীতা চায় তারা। শহরের যানজট নিরসনসহ যানবাহনের বিভিন্ন অনিয়ম প্রতিহত করছে ট্রাফিক পুলিশ।

রমজানে যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থার বিষয়ে লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ ইনচার্জ প্রশান্ত কুমার দাস বলেন, লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী থেকে উত্তর তেমুহনী পর্যন্ত রাস্তা সংস্করণের কাজ চলছে,রাস্তা সংস্করণের নির্মান সামগ্রী রাস্তায় রাখায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। একটা সুন্দর ব্যবস্থা দেওয়ার জন্য ট্রাফিক পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। আমাদের এখন পালা ক্রমে কোনো ডিউটি নেই, যারা সকাল ডিউটিতে ছিল তারা আবার বিকেলে, সন্ধ্যার পরে কাজ করছে।

আরও পড়ুুন: বয়লার বিস্ফোরণে নিহত ২

তিনি আরও বলেন, আমরা বিগত চার -পাঁচ দিন থেকে মাইকিং করেছি রাস্তায় অবৈধ কোনো দোকানদার আসতে পারবে না, ভ্যান নিয়ে বসতে পারবে না,রাস্তায় অবৈধ ভাবে ভ্যান নিয়ে শাক-সবজি বিক্রি করলে রাস্তা আরো সরু হয়ে যায়। যান চলাচলে সমস্যা হয়।আমরা ইতি মধ্যে পৌর মেয়র থেকে কমিউনিটি পুলিশ চেয়েছি। ১৫ রমজান থেকে কমিউনিটি পুলিশ দিবে বলে অস্বস্ত করেছেন।

পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, নিবন্ধন ছাড়া সিএনজি, অটো রিকশা বৃদ্ধি পাওয়ার কারণে শহরে যানজট অনেক বেশি।বর্তমানে রাস্তা প্রসস্ত করার কাজ চলছে যার কারণে যানজট তৈরি হচ্ছে। এখন ঈদ মৌসুম ব্যবসায়িরা যাতে সুন্দর মতো ব্যবসা করতে পারে এবং ক্রেতারা যাতে নির্বিঘ্নে তাদের কেনাকাটা করতে পারে এজন্য আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ শহর পরিদর্শন ও আলোচনা করেছি কিভাবে শহর যানজট নিরসন করা যায়।

তিনি আরও বলেন, যানজট নিরসনের জন্য পনেরো রমজান থেকে পৌরসভার দশ জন ভলেন্টিয়ার নিয়োগ থাকবে সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রাফিক বিভাগকে সহযোগিতা করার জন্য তারা কাজ করবে। আশা করি পুলিশ ও পৌরসভা একসাথে কাজ করে ঈদে যানজট দূর করতে পারবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা