ছবি: সংগৃহীত
সারাদেশ

পুনাকের আয়োজনে জাতীয় শিশু দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁও নারী পুলিশ কল্যাণ সমিত'র (পুনাক) আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংকের দোয়া অনুষ্ঠিত

রোববার (১৭ মার্চ) পুলিশ লাইন্স ড্রিলশেড প্রাঙ্গণে ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে ৩০ জন বিজয়ীর মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত লিজা বেগম।

আরও পড়ুন: অবন্তিকা ‘হত্যা’র বিচার চেয়ে ঢাবিতে বিক্ষোভ

পুনাক সূত্রে জানা গেছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে যথাক্রমে ক, খ ও গ ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান রমেশ চন্দ্র সেন বলেন, জাতীয় শিশু দিবস পালন করা হয়, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিভা ছিল, যে প্রতিভার বিকাশ ঘটিয়ে তিনি উচ্চ পর্যায়ে পৌঁছেছেন, তিনি যে জাতিকে নেতৃত্ব দিয়েছেন, বাঙালি জাতির জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এর পেছনে তার যে অবিরাম পরিশ্রম, সেটি শিশুদের বোঝানো।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহীদ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

আরও পড়ুন: শিশুদের ঝরে পড়ার হার কমিয়ে এনেছি

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।

পুনাকের সভানেত্রী ও সহ-সভানেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় বঙ্গবন্ধুর শৈশব জীবন, ছোটবেলা থেকে তার নেতৃত্ব গুণের বিকাশ, সহপাঠীদের প্রতি সহযোগিতা, শিশুদের জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান, শিশু আইন প্রণয়ন ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করেন তারা।

ঠাকুরগাঁও নারী পুলিশ কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী প্রিয়াংকা অধিকারীর সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পুনাকের সহ-সভানেত্রী মোছা. শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকারসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা