ছবি: সংগৃহীত
সারাদেশ

রাস্তায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার আশংঙ্কা 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি। লোহার তৈরি ওই খুঁটির নীচের অংশে মরিচা ধরে ক্ষয় হয়ে গেছে। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

আরও পড়ুন: পঞ্চগড়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

একই সঙ্গে স্থানীয়রা আশঙ্কা করছেন, সামনে কালবৈশাখী ঝড়ে বৈদ্যুতিক খুঁটিটি পুরোপুরি ভেঙ্গে পড়ে যেতে পারে।

সরেজমিন দেখা যায়, জনবহুল এলাকায় বিদ্যুতের খুঁটি থেকে চারদিকে বিদ্যুতের তার সংযুক্ত রয়েছে। এটি যেকোনো সময় একদিকে হেলে পড়তে পারে এবং ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

মুন্সীগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার বলেন, আমার বিষয়টা জানা নেই। খুঁটি নিচের অংশ নষ্ট হলে পল্লী বিদ্যুৎকে অনুরোধ করবো বিষয়টি সমাধান করার জন্য।

আরও পড়ুন: ভূঞাপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন পালিত

স্থানীয় বাসিন্দা সাকিব আহমেদ বলেন, যেকোনো সময় খুঁটিটি ভেঙে যেতে পারে। এলাকাটি জনবহুল। পাশে একটি বাজার রয়েছে। অনেক লোকজন এখান দিয়ে যাতায়াত করে। সংশ্লিষ্টদের দ্রুত খুঁটিটা মেরামত করতে অনুরোধ করছি।

এলাকার বাসিন্দা শাহ-আলম বলেন, গুরুত্বপূর্ণ শহরে এ রকম একটি খুঁটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষের এটি দ্রুত মেরামত করা উচিত।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এ বিষয়ে জানতে পল্লী বিদ্যুতের মুন্সীগঞ্জ সদর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো. এনামুল হকের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, খোঁজ খবর নিয়ে দ্রুত সমাধান করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা