ছবি: সংগৃহীত
সারাদেশ
কুমিল্লায় ৯ বগি লাইনচ্যুত

চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকা ও চট্টগ্রাম উভয় লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নিহত ২

রোববার (১৭ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, এটা বিজয় এক্সপ্রেস ট্রেন। হাসানপুর থেকে ৫ কিলোমিটার দূরে নাঙ্গলকোটের আগে ঘটনাটি ঘটেছে। ইঞ্জিন লাইনে থাকলেও ৬-৭টি কোচ লাইনচ্যুত হয়েছে। প্রাথমিকভাবে এ বিষয়টুকু জেনেছি।

আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

তিনি আরও বলেন, রিলিফ ট্রেন পাঠানোসহ আরও কিছু প্রাথমিক কাজ আছে। সেগুলো আমরা এ মুহূর্তে করছি। তবে হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার জানান, বিজয় এক্সপ্রেসের বগিগুলো লাইনচ্যুত হয়ে ছিটকে পড়েছে লাইনের ওপর। লাইনের কিছু কিছু অংশ দূরে সরে গেছে। কী কারণে বগিগুলো লাইনচ্যুত হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ট্রেনটির কয়েকটি বগি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা