সংগৃহীত ছবি
সারাদেশ

সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দগ্ধ আরিফুল ইসলাম (৩৫) ও মহিদুল (২৪) নামে আরও ২জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫জনে।

আরও পড়ুন: নতুন ঘর পেলেন কর্মহীন মামুন

রোববার (১৭ মার্চ) ভোর ৫ টার দিকে আরিফুল ইসলাম এবং সকাল পৌনে ৭ টার দিকে মহিদুল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত

ডা. তরিকুল ইসলাম আরও বলেন, এই ঘটনায় গত শনিবার সকালে মনসুর আলী, শুক্রবার সকালে সোলাইমান মোল্লা এবং সন্ধ্যার দিকে শিশু তায়েবা মারা যায়। এই ঘটনায় এ পর্যন্ত শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। অন্যান্যদের অবস্থা ও আশংকাজনক।

আরিফুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার এলাইপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। কালিয়াকৈরের কোনাপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি। অপরদিকে মো. মহিদুল সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার পূর্ব ভিরাখোলা গ্রামের মো. সাবেদ আলী খানের ছেলে ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা