সংগৃহীত ছবি
জাতীয়

রিলিফ ট্রেন যাচ্ছে ফেনীতে

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে বানভাসি মানুষদের দুঃসময়ে সহযোগিতা করার জন্য আরও ১টি রিলিফ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই ট্রেনটি সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী স্টেশন-ফেনীর ফাজিলপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে।

আরও পড়ুন: ১দিনের বেতন দিলেন পিএসসি

রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী সাজিদ হাসান নির্ঝর এই বিষয়টি জানায়।

প্রকৌশলী সাজিদ হাসান জানান, সোমবার আরেকটি রিলিফ স্পেশাল ট্রেন চলবে পাহাড়তলী স্টেশন-ফাজিলপুর পর্যন্ত। এ সময় যারা যারা ত্রাণসামগ্রী দিতে চায়, তারা পাহাড়তলী স্টেশন মাস্টারের সাথে অতী দ্রুত যোগাযোগ করুন। তবে আমরা এখন আর আমরা নগদ টাকা নিচ্ছি না। কেও নগদ টাকা দিতে চাইলে আস-সুন্নাহ ফাউন্ডেশন কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর নম্বরে দিতে পারেন।

এ সময় কয়েকটি নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন, সবাই আগে থেকেই বোট ম্যানেজ করার চেষ্টা করুন। তবে মোবাইল নেটওয়ার্ক এখনো ডাউন। কিন্তু প্রয়োজনে ফাজিলপুর এলাকার স্থানীয়দের সাথে যোগাযোগ করুন। এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার। তাই রেইনকোট নিয়ে নিন; ভালো সাঁতারু না হলে ঐ অঞ্চলে বেশি ভেতরে যাওয়ার প্রয়োজন নেই; এ সময় ত্রাণসামগ্রী বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দয়া করে কেও পোস্ট করবেন না।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ ১৩ জনের নামে মামলা

তার আগে, শনিবার (২৪ আগস্ট) বানভাসি মানুষদের সহযোগিতা করার ১টি রিলিফ ট্রেন চালানো হয়েছে। ঐ ট্রেনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ত্রাণসামগ্রী নেওয়া হয়েছিল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা