ছবি: সংগৃহীত
সারাদেশ

কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ 

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শিক্ষক আত্মহত্যার নেপথ্যে

শনিবার (২ মার্চ) মাঝ রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল গ্রামের জান্নাতুল বাকি নামক একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।

রোববার (৩ মার্চ) কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গত শনিবার প্রায় মধ্যরাতে কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করেছে। ইতিপূর্বেও এমন ঘটনা ঘটে কবরস্থানটিতে। আজ সকালে এক ব্যক্তি তার স্বজনের কবর জিয়ারত করতে আসলে অনেকগুলো কবর খোঁড়া দেখতে পান। তখন তিনি কবরস্থানের চারপাশে মৃত মানুষের হাড় (কঙ্কাল) ছড়ানো ছিটানো দেখে ভয়ে চিৎকারে করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কবরস্থানটির সাধারণ সম্পাদক আবদুর রফিক জানান, আনুমানিক ৬ মাস আগে বরংগাইল এলাকার করিম ব্যাপারীর ছেলে মারা যায়। আজ সকালে করিম ব্যাপারীর স্ত্রী ছেলের কবর জিয়ারত করতে কবরস্থানে আসেন। তখনই তিনি জানতে পারেন এই ঘটনা।

পরে সরজমিনে এসে নিশ্চিত হন ২২টির মতো কবর খুঁড়েছে দুর্বৃত্তরা। যার মধ্যে ৮টি কবর সম্পূর্ণভাবে খোঁড়া হয়েছে। ওই ৮টি কবর থেকেই দুর্বৃত্তরা কঙ্কালগুলো চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে। কবর খোঁড়ার পর আবার মাটি দিয়ে ডেকে দেওয়ায় মাটিগুলো যে আলগা তা স্পষ্টই বুঝা যাচ্ছে। কতগুলো কঙ্কাল চুরি হয়েছে তা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন: ভিকারুননিসা ২ শিক্ষিকার মামলার রায় পেছালো

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া জানান, ঘটনাটি কানে আসার পরেই তৎক্ষণাৎ কবরস্থানে গিয়ে ৮টি কবর খোঁড়া অবস্থায় দেখেন। বাকিগুলো আংশিক খোঁড়া থাকায় কতগুলো কঙ্কাল চুরি হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শিবালয় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রউফ সরকার জানিয়েছেন, স্থানীয়রা ১৩-১৪টি কঙ্কাল চুরি হয়েছে বলে জানালেও এখনো তারা এ বিষয়ে নিশ্চিত নন।

আবদুর রউফ তার ঊর্ধ্বতন স্যারের সাথে কবরস্থানটি পরিদর্শন করেছেন এবং পাশাপাশি কবরস্থান কমিটির লোকজন ও স্থানীয়দের সাথেও কথা বলেছেন। তারা মনে করছেন, ১টি মাত্র কবরের কঙ্কাল চুরি হয়েছে হয়তাে। এ ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা