সংগৃহীত ছবি
সারাদেশ

ঝালকাঠিতে ব্যবসায়ী সুদেব হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার রামপুর এলাকায় সুদেব হালদার (২৬) নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত কাউকেই গ্রেফতার না করতে ক্ষোভ জানিয়েছেন নিহতের পরিবার, স্বজন এবং এলকাবাসী। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ জানাতে দোকান বন্ধ রেখে রাস্তায় নামেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ঝালকাঠির বাউকাঠি বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান ১ ঘন্টার জন্য বন্ধকরে প্রতিবাদ জানায় ব্যবসায়ীরা। এ সময় নিহত সুদেব হালদার বাউকাঠি বাজারস্থ মোবাইল ফোনের দোকানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাজারে ব্যবসায়ীরা।

আরও পড়ুন: সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সরদার মো. শহিদুল্লাহ, বাউকাঠি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুহুল আমিন ফকির, সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ব্যবসায়ী রাহুল বাড়ি, রফিকুল ইসলাম, আলতাফ হোসেন মোল্লা, আলী হায়দার রাড়ী, মো. আবুবক্কর, সৈয়দ রুহুল আমিন, মো. বেল্লাল খান, মো. আনিস সিকদার এবং নিহতের সহোদর সাগর হালদার সুকেশ সহ অনেকে।

বক্তারা বলেন, 'দ্রুত সময়ের মধ্যে সুদেব হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় লাগাতার কর্মসুচী দেয়া হবে। বাউকাঠি বাজারে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচীতে কয়েকশত ব্যবসায়ীরা অংশ নেয়।

উল্লেখ্য, গত (৬ জানুয়ারি) রাতে সুদেব হালদার দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা