সংগৃহীত ছবি
সারাদেশ

বাংলাদেশে ভারতীয় নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: স্ত্রী ও শিশু সন্তান নিয়ে বাংলাদেশে কুড়িগ্রামের ফুলবাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসে ভারতীয় নাগরিক বিকাশ চন্দ্র সরকার (৪১) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চোরের

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে শ্বশুরবাড়িতে শ্বাসকষ্ট হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকাশ চন্দ্র ভারতের কোচবিহার জেলার কুস্তিবাড়ি দক্ষিণ থাপাইটারি গ্রামের বাসিন্দা মিলন চন্দ্র সরকারের ছেলে।

নিহত বিকাশ চন্দ্রের আত্মীয়রা বলেন, বৈধভাবে গত ২১ জানুয়ারি তিন বছরের ছেলে ও স্ত্রী শেফালী সরকারকে নিয়ে কুড়িগ্রামে শ্বশুর মেঘারামের বাড়িতে আসেন তিনি। বিয়ে বাড়িতে গত ১০ ফেব্রুয়ারি রাতে হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে ব্যথা শুরু হয়। পরে শ্বশুড়বাড়ির সদস্যরা স্থানীয় চিকিৎসক ডেকে চিকিৎসা করান। এতে তিনি কিছুটা সুস্থ হন। রোববার বিকেলে আবার শ্বাসকষ্ট হলে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমীন আক্তার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জ্নান, তিনি ভারতীয় নাগরিক। বৈধভাবে স্ত্রী-সন্তানসহ শ্যালিকার বিয়েতে এসেছেন। তার মৃত্যু বিয়ে বাড়ির আনন্দ শোকে পরিণত হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, অসুস্থতার কারণে ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। কারও কোনো অভিযোগ ছিল না। মরদেহ পরিবার নিয়ে গেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা