সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেন-ট্রাক সংঘর্ষে চালক নিহত

জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সিটি করপোরেশনের ময়লা বহনকারী ড্রাম ট্রাকের সাথে ঢাকা থেকে কুড়িগ্রাম গামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে অটো রিকশা চালক নবীন (১৮) নিহত হয়েছেন।

আরও পড়ুন: যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রোববার (১১ জানুয়ারি) রাত ১১টায় ঢাকা-জয়দেবপুর রেলসড়কের মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা এক অটোরিকশাচালক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা বলেন, রেললাইনের পাশে সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাক ও বালুর ট্রাক পার্ক করা ছিল। রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মধুমিতা রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনের ইঞ্জিনের সাথে দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকের ধাক্কা লাগে। এতে ময়লা ও বালুর ট্রাক দুটি দুমড়ে মুচড়ে যায়। ড্রাম ট্রাকের নিচে একটি অটোরিকশা চাপা পড়ে। নবীন ছিলেন সেই রিকশার চালক আর গুরুতর আহত দু’জন ছিলেন সেটির যাত্রী।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে সিএনজি চালকের মৃত্যু

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক ভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, টঙ্গীতে ট্রেনের সাথে ড্রাম ট্রাক ও বালুর ট্রাকের সংঘর্ষ হয়েছে। পরে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাক উল্টে গিয়ে পাশে একটি অটো রিকশার উপর গিয়ে পরে। এতে অটোরিকশা চালক নবীনসহ ৩ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নবীনকে মৃত ঘোষণা করেন। ট্রেন দুর্ঘটনার পর থেকে রাত পৌনে ১টা পর্যন্ত ঢাকার সঙ্গে আপ লাইনে রেল চলাচল বন্ধ ছিল। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা