ছবি: সংগৃহীত
সারাদেশ

সুবর্ণচরে সহিংসতার বিরুদ্ধে সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক’শ মানুষ।

আরও পড়ুন: বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

তারা এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সকল সহিংসতা ও ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে এসব নির্যাতনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুবর্ণচরের মুজিব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে নোয়াখালী নারী অধিকার জোট।

আয়োজনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামিল হয় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা, নিজেরা করি, পার্টিসিপেটরী রিচার্স অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান, নোয়াখালী পল্লী উন্নয়ন সংস্থাসহ (এনআরডিএস) স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুন: প্রকাশ্যে ৩ হত্যা, এএসআই’র মৃত্যুদণ্ড

এসব সংগঠন ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাস্তায় নেমে আসেন। তারা এ সময় সেখানে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন।

এ সময় বক্তব্য রাখেন- চর ক্লার্ক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার, নারী অধিকার জোটের সদস্যসচিব মনোয়ারা আক্তার ওরফে মিনু, মানবাধিকার কর্মী ও নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য রৌশন আক্তার, উন্নয়ন সংগঠন নিজেরা করির অঞ্চল সমন্বয় পরিতোষ দেবনাথ, সুবর্ণ ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক হানিফ মাহমুদ, নারী অধিকার জোটের সদস্য মারজাহান আক্তার ও মেরিনা আক্তার প্রমুখ।

আরও পড়ুন: বাসচাপায় শিক্ষার্থী নিহত

বক্তারা বলেন, একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সুবর্ণচর আজ সারাদেশের কাছে আলোচিত এক নাম। কতিপয় নরপশুর ঘৃণিত আচরণের কারণে এ জনপদটি নারী ও শিশুদের কাছে অনিরাপদ হয়ে উঠেছে।

স্বামী-সন্তানদের বেঁধে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনার বিচারের রায়ের দিনই আরেকটি দলবদ্ধ ধর্ষণের ঘটনা সারাদেশের মানুষকে স্তম্ভিত করেছে। এ উপজেলার নারী ও শিশুদের কতিপয় হীন লালসার কাছে জিম্মি হতে দেয়া যাবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এসব অনাচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা