ছবি: সংগৃহীত
অপরাধ

জামালপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।

আরও পড়ুন: নাটোরে গলা কেটে ভ্যান ছিনতাই

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রফিকুল ইসলাম ঘাতক স্বামী শুভন আহমেদ ওরফে প্রেমানন্দ ক্ষত্রিয়কে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শুভন আহমেদ ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার কাউনিয়া এলাকার মৃত শচীন্দ্র ক্ষত্রিয়-এর ছেলে।

বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিউকিটর এডভোকেট আক্রাম হোসেন জানান, বিগত ২০২০ সালের ১ জুলাই রাতে নব মুসলিম শুভন আহমেদ তার স্ত্রী ইয়াসমিন আক্তারের গায়ে পেট্রোল ঢেলে জলন্ত গ্যাসের চুলার উপর স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন: সাপের কামড়ে ২ যুবকের মৃত্যু

এ সময় ইয়াসমিনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২০২০ সালের ১৩ জুলাই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইয়াসমিন।

এ ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানী ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার অভিযুক্ত স্বামী শুভন আহমেদ ওরফে প্রেমানন্দ ক্ষত্রিয়কে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা