সংগৃহীত ছবি
সারাদেশ

চোরাই পথে আনা পেঁয়াজ উদ্ধার

জেলা প্রতিনিধি: ভারত থে‌কে সীমান্ত পথে অবৈধভাবে সুনামগঞ্জে আসা প্রায় ৮ হাজার কেজি পেঁয়াজসহ ৫ জনকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

আরও পড়ুন: যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

শনিবার (১০ ফেব্রুয়ারি) রা‌তে সুনামগঞ্জ ও তা‌হিরপুর উপ‌জেলার সীমান্ত এলাকা থে‌কে দে‌শের বি‌ভিন্ন প্রা‌ন্তে পাচারের সময় ডিবি পুলিশ ও তা‌হিরপুর থানা পুলিশের অভিযা‌নে এসব পেঁয়াজ উদ্ধার ও আসামী গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিরা হ‌লো— জেলার জগন্নাথপুর থানার ইকরসইর গ্রামের মো. তাজ উল্লাহর ছেলে সেলন হোসেন (৪০), একই থানার বড়কাপন গ্রামের মৃত জাহির উল্লাহর ছেলে মইনুল ইসলাম (৩৮), হবিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের একিন আলীর ছেলে আনফর আলী (২৫), তা‌হিরপুর উপ‌জেলা শিমুলতলা গ্রা‌মের বাবুল মিয়া ও চন্দ্রপুর গ্রা‌মের স‌হিবুর রহমান।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে সিএনজি চালকের মৃত্যু

সুনামগঞ্জের অতিরিক্ত পু‌লিশ সুপার রাজন কুমার বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর-বাদাঘাট সড়কে অভিযান চা‌লি‌য়ে মিনি ট্রাকে করে আনা ভারতীয় ৪ হাজার ৮০০ কেজি পেঁয়াজসহ ট্রাক জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৮ হাজার টাকা। এসময় দুজনকে আটক করা হয়। অন‌্যদি‌কে, সুনামগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগ আব্দুজ জহুর সেতু এলাকা থেকে শ‌নিবার দুপুরে অভিযান চা‌লি‌য়ে সা‌ড়ে ৩ হাজার ৬৪০ কে‌জি পেঁয়াজসহ ৩ জন‌কে আটক ক‌রে‌। উদ্ধার কৃত পেয়াজের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ ৩১ হাজার টাকা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

‘​হিমালয়কন্যা’খ্যাত দেশের সর্ব উত্তরের...

৪০০ রানের গর্জন, ১৬৮-তে আর্তনাদ, ওয়ান্ডারার্সে টাইগারদের পতন

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পাঁচ দিনের গল্পটা শুরু হয়েছিল বাংলা...

মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯

নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা