ছবি : সংগৃহিত
সারাদেশ

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি: গাজীপুরের হাড়িনাল এলাকায় বেলায়েত হোসেন নামের এক ব্যাক্তি তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ১১ দিন পর অনুশোচনায় ভুগে থানায় আত্মসমর্পণ করেছেন।

আরও পড়ুন: রাবি কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোমবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে স্বামীর দেওয়া তথ্যর ভিত্তিতে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানান, হাড়িনাল দক্ষিণ পাড়া আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতে সবজি বিক্রেতা বেলায়েত হোসেন। ২৪ নভেম্বর তাদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে বেলায়েত হোসেন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে বাড়ির উঠানে মাটি খুঁড়ে মরদেহটি চাপা দেন। এরপর থেকে তিনি অনুশোচনা ভুগতে থাকেন। পরে ৪ ডিসেম্বর গাজীপুর সদর থানায় এসে হত্যার ঘটনা বিস্তারিত বলে আত্মসমর্পণ করেন। সেদিন রাতেই মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: স্পিরিট পানে ২ জনের মৃত্যু

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, বেলায়েত হোসেন নামে এক ব্যক্তি থানায় আত্মসমর্পণ করে স্ত্রী হত্যার বিষয়টি বলেন। আমরা বিষয়টি যাচাইয়ের জন্য ঘটনাস্থলে গেলে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাই। পরে মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা