কৃষকের মাঝে মাষকলাই বীজ, ধানের চারা ও সার বিতরণ
সারাদেশ

১০০ কৃষক পেলেন মাষকলাই বীজ, ধানের চারা ও সার

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুূর): ফরিদপুরের বোয়ালমারীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মাষকলাই বীজ, সার ও ধানের চারা বিতরণ করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে খরিফ-২ মৌসুমে মাষকলাই ফসল উৎপান বাড়ানোর লক্ষ্যে বীজ ও বন্যা পরবর্তী ক্ষতি পুষিয়ে নিতে একজন কৃষককে এক বিঘা জমিতে রোপণের উপযোগী বিআর ২৩ জাতের রোপা আমন ধানের চারা, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ও যেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে, সে লক্ষ্যে মাষকলাই এবং বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে চাষে উদ্বুদ্ধ করতে নাবি জাতের রোপা আমন ধান প্রণোদনা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা