পতেঙ্গায় কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত ৩
সারাদেশ

পতেঙ্গায় কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের পতেঙ্গায় একটি কন্টেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন মারা গিয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) পতেঙ্গার ইনকনট্রেড কন্টেইনার ডিপোতে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ এ তথ্য নিশ্চিত করলেও কী কারণে বিস্ফোরণ ঘটেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

তবে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, দুপুর পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ইনকনট্রেড নামে একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে একটি গাড়ির গ্যারেজে ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল। সে সময় সেখানে বিস্ফোরণ ঘটলে তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া বিস্ফোরণের ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না তাও জানা যায়নি।

সান নিউজ/ আরএইচ/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা