ছবি: সান নিউজ
সারাদেশ

বসতঘরে দুর্বৃত্তের আগুনে শিশুর মৃত্যু, ৪ দিন পর মামলা দায়ের

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার বসতঘরে দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে শিশু আয়েশা আক্তার বিনতির (৮) মৃত্যু ও তিনজন দগ্ধের ঘটনায় চার দিন পর মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আগুনে গুরুতর আহত বিএনপি নেতা বেলাল হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ ফারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলাল বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে। দুটি তালা লক করা ছিল এবং একটি তালা খোলা ছিল। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর আলামত এখনো পাওয়া যায়নি। তদন্ত চলমান রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বসতঘরে দুর্বৃত্তরা আগুন লাগায়। এতে তাঁর মেয়ে আয়েশা আক্তার বিনতি (৮) মারা যায়। এছাড়া বেলাল হোসেনসহ তাঁর দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। এর মধ্যে স্মৃতির শরীর ৯০ শতাংশ পুড়ে গেছে। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। বিথির শরীরের দুই শতাংশ পুড়েছে। চিকিৎসা শেষে সে পরিবারের সঙ্গে রয়েছে।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা