সারাদেশ

ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন : বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন শেলিনা চৌধুরী

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার উত্তম কুমার প্রসাদ পাঠক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের পেশাল উদ্দিনের ছেলে মো. ইমাম হোসেন (৫০) ও কুড়িগ্রাম জেলার রৌমারী থানার খাটিয়ামারি গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে মো. নিজাম উদ্দিন (৪০)।

আরও পড়ুন : বান্দরবানে নৌকাডুবিতে নিহত ২

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার (২৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার জয় বাংলা মোড় রেল স্টেশন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিন দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে ১০ হাজার পিস ইয়াবা বহন করে পীরগঞ্জ রেল স্টেশনে নেমে ইমাম উদ্দিনকে হস্তান্তর করার সময় তাদের হাতে নাতে গ্রেফতার করে ঠাকুরগাঁও ডিবি পুলিশ । যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। এছাড়াও তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত মোটর সাইকেল, ট্রেনের টিকিট, সিমসহ মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন : যশোরে কয়েদির মৃত্যু

তাদের বিরুদ্ধে ডিবির এসআই মো. নবিউল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

প্রসঙ্গত, মাদক কারবারি ইমাম হোসেন মাদকের সঙ্গে জাল টাকা কারবারের ও জড়িত। তিনি এর আগেও একাধিকবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে আবারো মাদকসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন জেলার মাদক ও চোরা কারবারিদের সঙ্গে অবৈধ কারবার রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন : ভোলায় কারেন্ট জাল ও ইলিশ জব্দ

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ বিভাগের মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ বিভাগের মোছা. লিজা বেগম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা