সংগৃহীত
সারাদেশ

বান্দরবানে নৌকাডুবিতে নিহত ২

জেলা প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলায় নৌকাডুবির ঘটনায় তিন দিন পর সাঙ্গু নদী থেকে লংবে খুমি (৪৫) ও ছাই খুমি(৩০) নামের আরও ২ জনের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। এই নিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: যশোর কয়েদির মৃত্যু

শনিবার(২৮ অক্টোবর) বেলা ১১টায় রেমাক্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর সাঙ্গু নদীর আদা পাড়া এলাকা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

লংবে খুমী রেমাক্রি ইউনিয়নের অংলে খুমিপাড়া ও ছাই খুমি একই ইউনিয়নের চয়অং খুমীপাড়ার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার(২৫ অক্টোবর) সকালে ছোট মদকের অংলে খুমিপাড়ার ৯ জন বাজার করতে নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন। বিকালে বাড়ি ফেরার পথে রেমাক্রির আদা পাড়া এলাকায় ইঞ্জিনচালিত নৌকাটি হঠাৎ পাথরের সাথে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। সাঁতার কেটে ৬ জন তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩ জন স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

আরও পড়ুন: ভোলায় কারেন্ট জাল ও ইলিশ জব্দ

গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থানচি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে লংরে খুমি (২১) নামের ১ নারীর মরদেহ উদ্ধার করেছে। আজ (শনিবার) এলাকাবাসী আরও ২ জনের মরদেহ উদ্ধার করেছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে ২ জনের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা