ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় কারেন্ট জাল ও ইলিশ জব্দ

ভোলা প্রতিনিধি: ভোলার তেঁতুলিয়া নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ’ অভিযানে ৩ লক্ষ মিটার কারেন্ট জালসহ ৩৫০ কেজি মা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

আরও পড়ুন: ধামরাইয়ে ককটেল বিস্ফোরণ

শুক্রবার (২৭ অক্টোবর) বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস ভোলা সদরের ভেদুরিয়া, পাতা ভেদুরিয়া, কাজিরচনা, হাজিরহাট, ভেলুমিয়া, বাঘমারা এলাকাসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এ অবৈধ জাল ও ইলিশ জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. বিএন কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে গতকাল শুক্রবার ভোলা সদরের ভেদুরিয়া, পাতা ভেদুরিয়া, কাজিরচনা, হাজিরহাট, ভেলুমিয়া, বাঘমারা এলাকা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: বায়তুল মোকাররমে কর্মীদের আসা শুরু

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় এ সময় ৩ লক্ষ মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের মূল্য প্রায় ১০,৬২,৫০০ টাকা।

তবে এ সময় নিষিদ্ধ জাল ব্যবহারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: টঙ্গীতে পু‌লি‌শের তল্লা‌শি

এছাড়া জব্দকৃত ‘মা ইলিশ’ স্থানীয় এতিমখানা ও অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর ২০২০ পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা