সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালীতে ‘রাজনৈতিক সম্প্রীতি’ শীর্ষক সভা 

নিনা আফরিন,পটুয়াখালী প্রতিনিধি : ‘রাজনৈতিক সম্প্রীতি’ শীর্ষক এক সভা আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে পটুয়াখালী চৌরাস্তা এলাকায় পাশা ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএপি) পটুয়াখালী শাখা আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ালীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ও আব্দুল করিম মৃধা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম।

আরও পড়ুন: আবারও সিসিইউতে খালেদা জিয়া

অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য এডভোকেট মজিবর রহমান টোটন, পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী। বিশিষ্ট সাংবাদিক মুজাহিদ প্রিন্স অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ছাড়া শিক্ষাবিদ, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএসএআইডি‘র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল‘র সহায়তায় অনুষ্ঠিত এ সভায় পটুয়াখালী জেলার অতিত ঐতিহ্য শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহতভাবে বজায় রাখতে অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন: বাইক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

অনুষ্ঠানে অংশগ্রহনকারিরা উল্লেখ করেন যে, রাজনৈতিক সম্প্রতি বজায় থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত, শিল্পায়ন বাড়বে, বেকারত্ব কমবে, নতুন প্রজন্ম ইতিবাচক দৃষ্ঠিভঙ্গি নিয়ে বেড়ে ওঠবে।

উল্লেখ্য, পটুয়াখালী এমএএফ পটুয়াখালী জেলার প্রধান তিনটি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টি‘র নেতৃবৃন্দের সমন্বয়ে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল -এর সহায়তায় গঠিত একটি সংগঠন। এমএএফ পটুয়াখালী নাগরিক বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিতভাবে যথাযথ কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি করে। এবং একই সাথে রাজনৈতিক সহাবস্থান ও সম্প্রীতি রক্ষায় কাজ করে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা