সংগৃহীত ছবি
সারাদেশ

হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক রিটন হত্যায় দায়ের করা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : শৃঙ্খলাভঙ্গ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এই রায় দেন। এ সময় মামলার ১ নম্বর আসামি নজরুল বাদে অন্য ৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত মতিউর রহমানের চার ছেলে নজরুল (৪৫), খোকন (৪৭), সাত্তার (৪২), বকুল (৪৪) ও মেয়ে চম্পা আক্তার (৪২), নজরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (৩২) এবং একই ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের মকু মিয়ার ছেলে মো. সৈয়দ (৫৭)।

আরও পড়ুন : রুশ পররাষ্ট্রমন্ত্রী আসছেন বৃহস্পতিবার

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট দিলিপ কুমার ঘোষ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে বাড়ির সীমনায় গাছ কাটা নিয়ে ২০১৬ সালের ২৩ নভেম্বর ভাইবোনদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রিটন মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। একইদিন নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন।

আরও পড়ুন : শর্তসাপেক্ষে শস্যচুক্তি নবায়ন

২০১৭ সালের ১৯ অক্টোবর মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান আদালতে চার্জশিট দাখিল করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা