ছবি : সংগৃহিত
সারাদেশ
দৈনিক আমাদের সময়

চলে গেলেন প্রকাশক তাপস মজুমদার

নিজস্ব প্রতিবেদক: চলে গেলেন না ফেরার দেশে দৈনিক আমাদের সময়ের প্রকাশক অ্যাডভোকেট তাপস মজুমদার। তিনি একই সাথে ইংরেজি দৈনিক বিজনেস পোস্টেরও প্রকাশক ছিলেন।

আরও পড়ুন: নাটোরে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার

মঙ্গলবার (২২ আগস্ট) ভোর ৪ টার দিকে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

তাপস মজুমদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মেয়ে শ্রীলা মজুমদার বলেন, ঘুমের মধ্যেই বাবা হঠাৎ করে মারা যান। তবে গতকাল সোমবার রাত ১২টা থেকে অসুস্থতাবোধ করেন।

এরপর রাত দুইটার পর অবস্থা বেশি খারাপ হলে আমরা তাকে হাসপাতালে নেই। সেখানে চিকিৎসক জানান, বাবা আর নেই। আমরা ধারণা করছি, বাবা বাসাতেই মারা গেছেন।

আরও পড়ুন: নোয়াখালীতে রোগী হত্যার অভিযোগ

অ্যাডভোকেট তাপস মজুমদারের মৃত্যুতে আমাদের সময় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী, নতুন ভিশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী হোসেন, দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন ও উপদেষ্টা সম্পাদক ড. খোন্দকার শওকত হোসেন।

আরও পড়ুন: ইংরেজিতে ধরা খেলেন ফুপাতো বোন!

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস. এম. বকস কল্লোলের মৃত্যুর পর ২০২২ সালের ১১ জুলাই দৈনিক আমাদের সময়ের প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট তাপস মজুমদার।

তাপস মজুমদার আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ইউনিক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত ২

এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা