ছবি : সংগৃহিত
সারাদেশ

৮ কর্মীকে বহিষ্কার করলো ইবি ছাত্রলীগ

ইবি প্রতিনিধি: শোকসভায় প্রবেশকে কেন্দ্র করে দুপক্ষে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় ৮ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সেই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করা হয়েছে।

আরও পড়ুন: লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

মঙ্গলবার (২২ আগস্ট) শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কর্মীরা সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তদন্ত অনুযায়ী তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়৷

বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন, শহীদ জিয়াউর রহমান হল শাখার ছাত্রলীগ কর্মী সাব্বির খান, শামীম রেজা, আকিব মাসুদ অনুভব, পারভেজ হোসেন বানাত ও আব্দুল কাদের। শেখ রাসেল হল শাখার ছাত্রলীগ কর্মী আশিক কুরাইশী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার ছাত্রলীগ কর্মী শাহদুল্লাহ সিদ্দিকী সাইমুন ও তাসিন আজাদ।

আরও পড়ুন: নোয়াখালীতে রোগী হত্যার অভিযোগ

জানা যায়, গত রোববার (২০ আগস্ট) শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ শীর্ষক আলোচনা সভায় প্রবেশকে কেন্দ্র করে সভা শেষে সংঘর্ষে জড়িয়ে পড়ে শাখা ছাত্রলীগ কর্মীরা। এতে দুইজন গুরুতরসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এদিকে মারামারিতে ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আকিব মাসুদের বিরুদ্ধে ছুরিকাঘাত করার অভিযোগ ওঠে।

আরও পড়ুন: ইংরেজিতে ধরা খেলেন ফুপাতো বোন!

শোকসভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.ক.ম সরওয়ার জাহান বাদশা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, অনুষ্ঠান শেষে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার তদন্ত সাপেক্ষে আমরা আট কর্মীকে বহিষ্কার করেছি এবং তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করেছি।

আরও পড়ুন: কুড়িগ্রামে গ্রেফতার ৫০

ছাত্রলীগে কোনো অপরাধীর জায়গা নেই। এটি একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা