প্রতীকী ছবি
সারাদেশ

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বানু বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে রোগী হত্যার অভিযোগ

সোমবার (২১ আগস্ট) রাত ৮টায় উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বানু বেগম ওই ইউনিয়নের নবীনগরে ছেংছেংগা পানি গ্রামের একরামুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমরার রাত ৮টায় দিকে গরুর ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বানু বেগম আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত ২

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম মিরন বলে, অসাবধানতাবসত বিদ্যুৎতের লাইন দিতে গিয়ে তার মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে তার দাফন করা হবে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা