সংগৃহীত
সারাদেশ
গ্রেফতার ২

নাটোরে ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার  

জেলা প্রতিনিধি: নাটোর জেলায় পাথরবোঝাই ট্রাক থেকে প্রায় ৪ কোটি টাকার হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) পুলিশ সুপার তারিকুল ইসলাম বেলা ১২টার দিকে নাটোর পুলিশ লাইনসে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন: ৮ কর্মীকে বহিষ্কার করলো ইবি ছাত্রলীগ

গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে পুলিশ শহরের বড়হরিশপুর এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অর্থের এই মাদক জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জ সদরের মিয়া সাহেবপাড়া এলাকার মো.আব্দুস সাত্তারের ছেলে মো.সাগর আলী (২১), ট্রাকের হেলপার গাজীপুরের কালীগঞ্জ থানার ব্রাহ্মণগাঁও এলাকার মো.সেলিমের ছেলে মো. সালাহ উদ্দিন (২১)।

আরও পড়ুন: বড় ভাইয়ের কামড়ে ছোট ভাইয়ের মৃত্যু

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী হলুদ রঙের একটি ট্রাক থেকে গোপন সংবাদের ভিত্তিতে (ঢাকা মেট্রো ট-১২-০৬৬৮) তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ৯টি প্যাকেটে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বর্তমানে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

তিনি আরও বলেন, ট্রাকে থাকা পাথরগুলো কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে। এছাড়া ট্রাকে হেরোইন বহনের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা-ও খুঁজে বের করা হবে। এছাড়াও আটক ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা