ছবি-সংগৃহীত
সারাদেশ

বড় ভাইয়ের কামড়ে ছোট ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সদরে বড় ভাইয়ের কামড়ে গোলাপ মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

সোমবার (২১ আগস্ট) রাতে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যার দিকে উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিখাতা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গোলাপ মিয়ার বড় ভাই মঞ্জুর আলী (৪২) পলাতক রয়েছেন।

মৃত গোলাপ মিয়া ওই ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের মনসুর আলীর ছেলে। তিনি মিয়া খাঁটিখাতা বাজারের নৈশ প্রহরী ছিলেন।

আরও পড়ুন : নোয়াখালীতে রোগী হত্যার অভিযোগ

পুলিশ ও স্থানীয়রা জানান, জানান, গোলাপ মিয়া প্রায় সময় নেশা করতো। স্থানীয়রা গোলাপ মিয়াকে নেশা করতে মানা করলে সে স্থানীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করতো। পরে স্থানীয়রা গোলাপ মিয়ার বড় ভাই মঞ্জুর আলীর কাছে বিচার দেয়। মঞ্জুর আলী সোমবার সন্ধ্যার দিকে তার ছোট ভাই গোলাপ মিয়াকে নেশা না করার বিষয়টি বুঝাতে গেলে তার সঙ্গেও গোলাপ খারাপ ব্যবহার করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির এক পর্যায়ে গোলাপ মিয়া মাটিতে পড়ে যায়। সে সময় মঞ্জুর আলী গোলাপ মিয়ার কানে কামড় দেন।

আরও পড়ুন : ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত ২

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গোলাপ মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তার কানে প্রায় ১৫টি সেলাই দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। কিন্তু স্বজনেরা গোলাপ মিয়াকে ঢাকায় না নিয়ে জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা